Deepika Padukone: পিভি সিন্ধুর সঙ্গে ব্যাডমিন্টনে মজলেন দীপিকা পাড়ুকোন, কিন্তু কেন?
দীপিকার ব্যাডমিন্টন প্রেম।
Deepika Padukone: পিভি সিন্ধুর সঙ্গে ব্যাডমিন্টনে মজলেন দীপিকা পাড়ুকোন, কিন্তু কেন?
নিজস্ব প্রতিবেদন: ওঁদের বন্ধুত্ব অনেক পুরোনো। সেটাই এবার দেখা গেল ব্যাডমিন্টন কোর্টে। পিভি সিন্ধুর (PV Sindhu) সঙ্গে অনেকটা সময় ব্যাডমিন্টন খেললেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। সেই ছবি ফেসবুকেও দিলেন অভিনেত্রী। সাইনা নেহওয়ালের (Saina Nehwal) পরে এবার বায়োপিক হবে সিন্ধুর। গত কয়েক বছর ধরে বাতাসে তেমন খবরই ভাসছে। তাই কি বলিউডের এই অভিনেত্রী ব্যাডমিন্টন খেলার জন্য বেশি সময় কাটাচ্ছন? সেটা অবশ্য সময় বলবে।
Tag: Entertainment

No comments: