Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » ক্লিনফিড ছাড়া চলবে না কোনো বিদেশি চ্যানেল: তথ্য ও সম্প্রচার মন্ত্রী




তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যে সমস্ত বিদেশি চ্যানেলের বিজ্ঞাপণ ছাড়া ক্লিনফিড ছিল না, সে সব চ্যানেল বন্ধ করা হয়েছে। আমরা এক্ষেত্রে শক্ত অবস্থানে আছি। ক্লিনফিড ছাড়া কোন বিদেশি চ্যানেল চলবে না। আজ সোমবার (১১ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। তিনি বলেন, বিদেশি বেশ কয়েকটি চ্যানেলের সম্প্রচার বন্ধ হয়ে যাওয়া নিয়ে তিনি বলেন, এর দায়িত্ব সংশ্লিষ্ট চ্যানেল ও এজেন্টদের। আমাদের তুলনায় ছোট বাজার শ্রীলংকা ও নেপালে বিদেশি চ্যানেল ক্লিনফিড পাঠায়। কিন্তু আমাদের দেশের এজেন্ট ও ক্যাবল অপারেটররা সেটা হতে দেয়নি। তিনি আরও বলেন, ঢাকা ও চট্টগ্রামে ১ নভেম্বর থেকে ডিজিটালাইজেশন করতে হবে। ডিজিটালাইজেশন না করলে অনেক টেলিভিশন পে চ্যানেল হতে পারছে না। এটা হলে দেশের লাভ হবে। ক্যাবল অপারেটরা ১ নভেম্বর থেকে ঢাকা ও চট্টগ্রামে ডিজিটালাইজেশন করার কথা বলেছে। এটা যেন নির্ধারিত সময় থেকে হয় সেটা মনে করিয়ে দিলাম।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply