Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » কারাগারে স্ট্রোক করেছিলেন অ্যাসাঞ্জ




উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ যুক্তরাজ্যের কারাগারে স্ট্রোক করেছিলেন বলে জানিয়েছেন তার বাগদত্তা স্টেলা মরিস। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাজ্যের উচ্চ আদালতে যুক্তরাষ্ট্র সরকারের আপিলের পক্ষে রায় ঘোষণার পরপরই এমন তথ্য জানালেন তিনি। গত ২৭ অক্টোবর যুক্তরাজ্যের সর্বোচ্চ নিরাপত্তাবেষ্টিত কারাগার বেলমার্শে স্ট্রোক করেন অ্যাসাঞ্জ। অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে লড়াইয়ের কারণে প্রচণ্ড মানসিক চাপে তার স্ট্রোক হয় বলেও দাবি করেন স্টেলা। এ অবস্থায় অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত সঠিক হবে না বলেও জানান তার বাগদত্তা। এদিকে সম্প্রতি অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ নিয়ে একটি সিদ্ধান্ত উল্টে দিয়েছে ব্রিটিশ হাইকোর্ট। আরও পড়ুন: অবশেষে স্টেলাকে বিয়ের অনুমতি পেলেন জুলিয়ান অ্যাসাঞ্জ জাতীয় প্রতিরক্ষার গোপনীয় নথি সংগ্রহ ও প্রকাশের দায়ে যুক্তরাষ্ট্র সরকার তাকে গ্রেপ্তার করতে চাচ্ছে। এবার তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে রায় দিয়েছেন ব্রিটিশ আদালত। আফগানিস্তান ও ইরাকযুদ্ধ সংক্রান্ত কয়েক লাখ মার্কিন নথি প্রকাশ করেছিল উইকিলিকস। এর আগে তাকে যুক্তরাষ্ট্রে না পাঠাতে গত জানুয়ারিতে রায় দিয়েছিলেন ব্রিটিশ জেলা জজ ভানেসা বারেস্টার।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply