Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » বিপিএল খেলতে ঢাকায় আন্দ্রে রাসেল




বিপিএল

আর মাত্র ৩ দিন বাকি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর মাঠে গড়াতে। তার আগেই দলে যোগ দিতে শুরু করেছে বিদেশি ক্রিকেটাররা। এরই মধ্যে অনেকেই যোগ দিয়েছেন স্ব স্ব দলে। upay মিনিস্টার গ্রুপ ঢাকার হয়ে খেলতে মঙ্গলবার সকালে ঢাকায় এসে পৌঁছেছেন ক্যারিবীয় তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। একই দিনে ঢাকা এসেছেন লঙ্কান অলরাউন্ডার ইসুরু উদানা। আজ সকালে রাসেল ও উদানার ঢাকা আসার খবর নিশ্চিত করেছেন মিনিস্টার গ্রুপের মিডিয়া বিভাগের প্রধান কে এম জি কিবরিয়া। মিনিস্টার ঢাকার হয়ে খেলছেন দেশের ক্রিকেটের তিন তারকা ক্রিকেটার তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফী বিন মোর্ত্তজা। মিনিস্টার গ্রুপ ঢাকার স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ, ইসুরু উদানা, কায়েস আহমেদ, নাজিবুল্লাহ জাদরান, তামিম ইকবাল, রুবেল হোসেন, মাশরাফি মুর্তজা, শুভাগত হোম চৌধুরী, মোহাম্মদ শাহজাদ, ফজল হক ফারুকী, নাঈম শেখ, আরাফাত সানি, ইমরান উজ জামান, শফিউল ইসলাম, জহুরুল ইসলাম, শামসুর রহমান, ইবাদত হোসেন চৌধুরী, রিশাদ হোসেন ও আন্দ্রে রাসেল।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply