Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » দিল্লিতে বাড়ছে করোনার সংক্রমণ, সপ্তাহান্তে কারফিউ




ভারতের রাজধানী দিল্লিতে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় সপ্তাহ শেষে কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ভারতের রাজধানী দিল্লিতে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে লাফিয়ে। আক্রান্ত বহু স্বাস্থ্য কর্মী এমনকী খোদ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। পরিস্থিতি সামলাতে প্রায়ই রাত্রীকালীন কারফিউ জারির পাশাপাশি এবার দিল্লিতে সপ্তাহ শেষে কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া জানান, দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শনি এবং রোববার কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে। সেইসঙ্গে জরুরি পরিষেবা ছাড়া সরকারি সব দপ্তরের কর্মীদেরকে বাড়ি থেকে কাজ কোর নির্দেশনা দেওয়া হচ্ছে। তবে, বেসরকারি সংস্থাগুলো ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ চালাতে পারবে। মণীশ আরও জানান, দিল্লির বাস এবং মেট্রো পূর্ণ যাত্রী নিয়ে চলতে পারবে। তবে স্টপেজ ও স্টেশনে ভিড় এড়াতে বাস এবং মেট্রোয় আসন সংখ্যা বাড়ানো হবে। এ ছাড়া প্রকাশ্যে কেউ মাস্ক ছাড়া বের হতে পারবেন না। খবর রয়টার্স ও এনডিটিভির। বর্ষবরণে বন্ধ ছিল জমায়েত। কিন্তু, গত এক সপ্তাহে দিল্লিতে সংক্রমণের হার বেড়ে গেছে। দিনেই সেখানে কোভিড শনাক্ত হচ্ছে চার হাজারের বেশি মানুষের। সোমবারই রাজধানীতে শনাক্তের সংখ্যা ছিল চার হাজার ৯৯ জন। সংক্রমণের রাশ টেনে ধরতে না পারলে ১৫ জানুয়ারির মধ্যে শনাক্ত বেড়ে ২০ থেকে ২৫ হাজার পর্যন্ত হয়ে যেতে পারে। তাই কেজরিওয়াল সরকার ঝুঁকি না নিয়ে জারি করছে সপ্তাহান্তের কারফিউ






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply