Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » দুর্বল হয়ে পড়ি মাঝে মাঝে, ইনস্টাগ্রাম থেকে নিকের পদবি সরানো নিয়ে মন্তব্য প্রিয়ঙ্কার




গত নভেম্বর মাসে বলিউড থেকে হলিউডে ঝড় বয়ে গিয়েছিল প্রিয়ঙ্কা চোপড়াকে নিয়ে। বলি তারকা ইনস্টাগ্রাম এবং টুইটারে তাঁর সঙ্গে নাম থেকে স্বামী নিক জোনাসের পদবি সরিয়ে দিয়েছিলেন। সেই থেকে শুরু হয় জল্পনা। তবে কি নিক আর প্রিয়ঙ্কা বিবাহ বিচ্ছেদের পথে হাঁটছেন? প্রিয়ঙ্কার মা যদিও সেই গুজবে ইতি টানার চেষ্টা করেন। তার পরে প্রিয়ঙ্কা নিজে নিকের একটি ছবির তলায় প্রেমের কথা লিখে সকলের মুখ বন্ধ করেন। সম্প্রতি এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময়ে সেই প্রসঙ্গে মুখ খোলেন। প্রিয়ঙ্কা জানান, তারকা হওয়ার বিড়ম্বনা সহ্য করতে হয়েছে তাঁকে সেই সময়ে। সর্বক্ষণ তাঁর দিকে মানুষের চোখ। পদবি সরিয়ে দেওয়ার পরে তাঁকে ঘিরে যে বিতর্ক শুরু হয়, তা আসলে প্রিয়ঙ্কার কাছে পেশাদার জীবনের একটি অঙ্গ। কিন্তু সেই মুহূর্তগুলিকে সামলাতে গিয়ে মাঝে মাঝে তিনি দুর্বল হয়ে পড়েন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply