Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » এক সপ্তাহে ৬০ শতাংশ করোনার সংক্রমণ বেড়েছে : স্বাস্থ্য অধিদপ্তর




এক সপ্তাহে ৬০ শতাংশ করোনার সংক্রমণ বেড়েছে : স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত এক সপ্তাহে করোনা সংক্রমণ ৬০ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (অসংক্রামক রোগ প্রতিরোধ) অধ্যাপক ডা. রোবেদ আমিন। আজ আজ রোববার দুপুরে তিনি এ তথ্য জানান। ডা. রোবেদ আমিন বলেন, গত বছরের ২০ ডিসেম্বর থেকে দেশে করোনা সংক্রমণের হার বাড়তে শুরু করে। ২৭ ডিসেম্বর থেকে সংক্রমণ দুই শতাংশ পেরিয়ে যায়। দীর্ঘ সময় ধরে সংক্রমণের হার দুই শতাংশের নিচে কখনও বা এক শতাংশের নিচে ছিল। নভেম্বরে দেশে করোনা শনাক্তের সংখ্যা ছিল ছয় হাজার ৭৪৫ জন আর ডিসেম্বরে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় নয় হাজার ২৫৫ জনে। শনাক্তের সংখ্যা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। ডা. রোবেদ আমিন আরও বলেন, গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম অমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত হয়। তবে এর তিন দিন আগে বতসোয়ানায় এটি ধরা পড়ে। আশার কথা হলো, অমিক্রনে আক্রান্ত ব্যক্তিদের ভীষণভাবে আক্রান্ত হয়ে যাওয়ার সংখ্যা কম। তবে এতে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। সবার মাস্ক পরার কোনো বিকল্প নেই। মাস্ক শুধু নিজের সুরক্ষার জন্যই নয়, অন্যের জন্যও এটি জরুরি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply