Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » একের পর এক শিল্পী কোভিড আক্রান্ত টলিপাড়ায়! এবার তালিকায় Prosenjit Chatterjee




একের পর এক শিল্পী কোভিড আক্রান্ত টলিপাড়ায়! এবার তালিকায় Prosenjit Chatterjee হোম আইসোলেশনে থাকবেন তিনি নিজস্ব প্রতিবেদন: আবার করোনার হানা টলিউডে। এবার আক্রান্ত হয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নিজেই টুইট করে এই খবর জানিয়েছেন তিনি। টুইতে তিনি লিখেছেন যে দুঃখজনকভাবে তিনি কোভিড ক্রান্ত হয়েছেন এবং ডাক্তারের সঙ্গে আলোচনা করে তিনি বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন এবং তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন এই আশা করেছেন টুইটে।

করোনার প্রথম ঢেউয়ের সময় থেকেই প্রসেনজিৎ নিজেকে পুরোপুরি গুটিয়ে নেন। সামান্য কাজ ছাড়া এই সময়কালে বাড়ি থেকে একদমই বাড়ি থেকে না বেরোলেও করোনা আক্রান্ত হয়েছেন তিনি। তাঁর উপসর্গ খুব বেশি না থাকলেও মৃদু উপসর্গ রয়েছে। সেই কারনেই তিনি হোম আইসোলেশনে থাকবেন। বুধবার সকাল থেকেই দেখা গেছে যে অভিনেতা স্বস্তিকা মুখোপাধ্যায় এবং গায়ক রুপম ইসলাম সপরিবারে কোভিড আক্রান্ত হয়েছেন। এর পাশাপাশি টলিউডের অন্যান্য অভিনেতা যেমন ঋতুপর্ণা সেনগুপ্ত, দেব, রুক্মিণী এবং পরমব্রত চট্টোপাধ্যায়ের মত অভিনেতারা করোনা থেকে সেরে উঠেছেন এবং আবার কাজে যোগ দিয়েছেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply