Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » বাংলাদেশের হৃদয় ভাঙল ভারত, মিঠুরা জিতলেন রুপা




বাংলাদেশের হৃদয় ভাঙল ভারত, মিঠুরা জিতলেন রুপা সোনা জয়ের স্বপ্ন নিয়ে আজ ইরাকে খেলতে নেমেছিল বাংলাদেশ আর্চারি দল। কিন্তু বাংলাদেশের আর্চারদের হৃদয় ভেঙে কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে সোনা জিতে নিয়েছে ভারত। ইরাকের সুলাইমানিয়া শহরে চলমান এশিয়া কাপ আর্চারির স্টেজ টুয়ে কম্পাউন্ড পুরুষ দলগত ফাইনালে ২২৪-২১৮ পয়েন্টে বাংলাদেশকে হারিয়ে সোনা জিতেছে ভারত।

একই দিনে কম্পাউন্ড নারী দলগত ইভেন্টে এবং মিশ্র দলগত ইভেন্টেও ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। সব মিলিয়ে এ পর্যন্ত এশিয়া কাপে ১টি রুপা ও ২টি ব্রোঞ্জ জিতল বাংলাদেশ। আন্তর্জাতিক টুর্নামেন্টে বরাবরই কম্পাউন্ড ইভেন্টে বাংলাদেশের পারফরম্যান্স হতাশা জাগানিয়া। গত মার্চে থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারির স্টেজ ওয়ানে কম্পাউন্ডের পুরুষ দলগত ইভেন্টে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে ইরানের কাছে হারে বাংলাদেশ। তবে সেই তুলনায় এবার যথেষ্ট ভালো স্কোরই করেছেন বাংলাদেশের আর্চাররা। ধারাবাহিক সাফল্য পেয়ে উঠে গেছেন ফাইনালে। থাইল্যান্ডে গত আসরে খেলা দল থেকে এবার বাদ পড়েন হিমু বাছার। তবে আগের দলে অংশ নেওয়া নেওয়াজ আহমেদ ও মিঠু রহমানের সঙ্গে এবার যোগ দেন মোহাম্মদ আশিকুজ্জামান। ফাইনালের আগপর্যন্ত তিনজনই খেলেছেন দুর্দান্ত।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply