Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » বিশ্ববাজারে রাশিয়া-ইউক্রেনের কৃষিপণ্য সরবরাহের আহ্বান জাতিসংঘের




বিশ্ববাজারে রাশিয়া-ইউক্রেনের কৃষিপণ্য সরবরাহের আহ্বান জাতিসংঘের জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস। ছবি : সংগৃহীত

রাশিয়া ও ইউক্রেনের কৃষিপণ্য যেন বিশ্ববাজারে আবারও সরবরাহ করা হয়, সে ব্যাপারে চেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস। গতকাল বৃহস্পতিবার সংঘাত ও খাদ্য নিরাপত্তার বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে এ আহ্বান জানান তিনি। চীনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। জাতিসংঘের মহাসচিব বলেন, ‘বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার অনিশ্চয়তায় যুদ্ধ চলা সত্ত্বেও ইউক্রেনের কৃষিপণ্য এবং রাশিয়া-বেলারুশের খাদ্যপণ্য ও সার বিশ্ববাজারে ফের সরবরাহ করা জরুরি হয়ে দাঁড়িয়েছে। এতে সংশ্লিষ্ট সব দেশের সুনাম হবে।’ এদিকে, নাইজার, মালি, শাদ ও বুরকিনা ফাসোতে জরুরি খাদ্য নিরাপত্তা ও পুষ্টি চাহিদা মেটাতে জাতিসংঘের মহাসচিব সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ড (সিইআরএফ) থেকে তিন কোটি মার্কিন ডলার ছাড়ের ঘোষণা দিয়েছেন। গুতেরেস বলেন, ‘এ নিয়ে চলতি বছরের শুরু থকে সাহিল অঞ্চলে সিইআরএফের মাধ্যমে প্রায় সাড়ে ৯ কোটি ডলার অর্থায়ন করা হলো।’ জাতিসংঘের মহাসচিব বলেন, ‘বিশ্বের বিভিন্ন সংঘাতে রাজনৈতিক সমাধানের মাধ্যমে টেকসই শান্তি প্রতিষ্ঠা করা খাদ্য নিরাপত্তার অনিশ্চয়তা মোকাবিলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply