Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » শনাক্ত আরও ২৩ রোগী




শনাক্ত আরও ২৩ রোগী

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কেউ মারা যায়নি। তবে গত একদিনে কোভিড শনাক্ত হয়েছে ২৩ জন রোগীর দেহে। শুক্রবার (২৭ মে) স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৮৯ জনের নমুনা পরীক্ষা করে এই ২৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। আগের দিন ২৮ জন রোগী শনাক্ত হয়েছিল। নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৫৯ শতাংশ, আগের দিন শনাক্তের হার ছিল দশমিক ৬৫ শতাংশ। নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৩৭৯ জন। করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১৩০ জন। মহামারীর মধ্যে সার্বিক শনাক্তের হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ৮৫ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। শনাক্ত হওয়া নতুন রোগীদের মধ্যে ১৬ জনই ঢাকা জেলায়। এছাড়া সিলেটের ৪ জন, এবং গাজীপুর, টাঙ্গাইল ও বগুড়ার ১ জন করে রোগী শনাক্ত হয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply