Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » একদিনে আরও ৬ ডেঙ্গু রোগী হাসপাতালে




একদিনে আরও ৬ ডেঙ্গু রোগী হাসপাতালে

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জন রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে মোট ২৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। ঢাকার বাইরে নতুন এবং পুরাতন কোনো রোগী ভর্তি নেই। চলতি বছর এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৪৯ জন। সুস্থ হয়েছেন ২২২ জন রোগী। এ বছরে এখনও কেউ মারা যায়নি। উল্লেখ্য, ২০২১ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ২৮ হাজার ৪২৯ জন। সুস্থ হয়ে ছিলেন ২৮ হাজার ২৬৫ জন এবং মারা যান ১০৫ জন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply