Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » ইন্দোনেশিয়ায় ফুটবল স্টেডিয়ামে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৭৪




ইন্দোনেশিয়ায় ফুটবল স্টেডিয়ামে পুলিশের টিয়ার গ্যাস নিক্ষেপের পর বিশৃঙ্খা শুরু হয়। ছবি -সংগৃহীত। ইন্দোনেশিয়ায় ফুটবল ম্যাচকে ঘিরে সংঘর্ষ ও ভীড়ে হুড়োহুড়ি করতে গিয়ে পদদলিত হয়ে নিহতের সংখ্যা ১৭৪ জনে পৌঁছেছে। বিশ্বের স্টেডিয়ামগুলোতে বিপর্যয়কর ঘটনার অন্যতম এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৮০ জনের বেশি। শনিবার রাতে পূর্ব জাভা প্রদেশের মালাং শহরের কানজুরুহান স্টেডিয়ামে স্থানীয় আরেমা ফুটবল ক্লাব চিরপ্রতিদ্বন্দ্বি পারসেবায়া সুরেবায়া দলের বিপক্ষে হেরে যাবার পর উত্তেজিত দর্শকরা গ্যালারি থেকে মাঠে প্রবেশ করলে পুলিশ তাদের দমাতে টিয়ার শেল নিক্ষেপ করে। এর পরপরই আতঙ্কিত লোকজন স্টেডিয়াম থেকে বাইরে বের হবার পথে হুড়োহুড়ি করতে গিয়ে পদদলিত ও দম বন্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান ৩৪ জন আর হাসপাতালে নেয়ার পথে ও হাসপাতালে মারা যান বাকিরা। সরকারি কর্মকর্তারা প্রথমে নিহতের সংখ্যা ১৩০ জানালেও পরে এক ঘোষণায় জানায় নিহতের সংখ্যা বেড়ে ১৭৪-এ পৌঁছেছে। এ ঘটনায় আরও ১১ জন আছেন আশঙ্কাজনক অবস্থায়। এদিকে ঘটনার পর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উদোদো তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত দেশটির শীর্ষ ফুটবল লীগ বন্ধের নির্দেশ দিয়েছেন। পূর্ব জাভার পুলিশ প্রধান নিকো আফিনতা বলেন, পুরো এলাকাটি বিশৃঙ্খল হয়ে পড়েছিল। উত্তেজিত দর্শক পুলিশ কর্মকর্তাদের আক্রমণ করছিল, তারা গাড়ি ভেঙ্গে ফেলছিল। প্রায় ৩ হাজার লোক গ্যালারি ছেড়ে মাঠে ঢুকে পড়েছিল।’ তিনি আরো বলেন, ‘পালানোর জন্য লোকজন স্টেডিয়ামের বের হবার রাস্তায় হুড়োহুড়ি করছিল। এসময় পদদলিত হয়ে ও দম বন্ধ হয়ে মৃত্যুর এই ঘটনা ঘটে।’ ইন্দোনেশিয়ায় ফুটবল খেলা নিয়ে দর্শকদের সংঘর্ষের ঘটনা নতুন কোনো বিষয় নয়। আর আরেমা ক্লাব ও পারসেবায়া সুরাবায়ার রেষারেষি অতি পুরোনো ঘটনা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply