দক্ষিণ আফ্রিকায় প্রবাসীদের পাশে দাঁড়াল বাংলাদেশ পুলিশ চুরি, লুটপাট ও অপহরণে অতিষ্ঠ দক্ষিণ আফ্রিকায় প্রবাসীদের পাশে দাঁড়াল বাংলাদেশ পুলিশ। মানব পাচার ও মানি লন্ডারিংয়ের মামলার তদন্তে ডিআইজি মো. মাহবুব আলমের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল যায় দেশটিতে। সফরে প্রবাসীদের নানা সমস্যা সমাধানের আশ্বাস দেন তারা। সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় আশঙ্কাজনক হারে বেড়েছে চুরি-ডাকাতি, অপহরণ-হত্যাসহ নানা ধরনের অপরাধ। গেল ছয় মাসেই দেশটিতে অপহৃত হন চার হাজারের বেশি মানুষ। এদের মধ্যে বাংলাদেশির সংখ্যা ২০ জন। এ ছাড়া অনেক প্রবাসী কোনো কারণ ছাড়াই নিপীড়নেরও শিকার হচ্ছেন। চরম আতঙ্কে দিন পার করছেন দক্ষিণ আফ্রিকাপ্রবাসী বাংলাদেশিরা।
এ অবস্থার মধ্যেই দেশটিতে সফরে গেল বাংলাদেশ পুলিশের ডিআইজি মো. মাহবুব আলমের নেতৃত্বে পাঁচ সদস্যদের প্রতিনিধিদল। মানব পাচার ও মানি লন্ডারিংয়ের দুটি মামলার তদন্তে তারা সেখানে যান। সফরে প্রিটোরিয়া, ডারবান ও কেপটাউনে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা সম্পর্কে জানতে তারা যোগ দেন মতবিনিময় সভায়। দেশটিতে লুটপাট, খুন, নির্যাতন বন্ধে সরকারের সহযোগিতার আশ্বাস দেন প্রতিনিধিদলের সদস্যরা। ডিআইজি মো. মাহবুব আলম বলেন, ‘আমরা তাদের বিভিন্ন নির্দেশনা দিয়েছি। আইনগত পরামর্শ দিয়েছি। বাংলাদেশে তারা কীভাবে কাজ করতে পারে, এদেশে কীভাবে চলতে পারে; সেগুলোর ব্যবস্থা আমরা করেছি। দক্ষিণ আফ্রিকার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আমরা একাধিক বৈঠক করেছি।’ দক্ষিণ আফ্রিকায় ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের আইনি সহায়তায় দেশটিতে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা আরও বাড়ানোর দাবি জানান প্রবাসীরা।Slider
দেশ
মেহেরপুর জেলা খবর
মেহেরপুর সদর উপজেলা
গাংনী উপজেলা
মুজিবনগর উপজেলা
ফিচার
খেলা
যাবতীয়
ছবি
ফেসবুকে মুজিবনগর খবর
Mujibnagar Khabor's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
Labels
- Advertisemen
- Advertisement
- Advertisementvideos
- Arts
- Education
- English News
- English News Featured
- English News lid news
- English News national
- English News news
- English Newsn
- Entertainment
- Featured
- games
- id news
- l
- l national
- li
- lid news
- lid news English News
- lid news others
- media
- national
- others
- pedia
- photos
- politics
- politics English News
- t
- videos
- w
- world
- Zilla News

No comments: