ডি মারিয়ার হ্যাটট্রিকে শেষ ষোলোয় জুভেন্টাস
আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়ার হ্যাটট্রিক গোলে নঁতেকে হারিয়ে ইউরোপা লিগের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে জুভেন্টাস। বৃহস্পতিবার ইউরোপা লিগে প্লে অফের দ্বিতীয় লেগে ৩-০ গোলের জয় পেয়েছে তুরিনের ক্লাবটি।
এর আগে প্রথম লেগে ১-১ গোরে ড্র করায় দ্বিতীয় লেগটি ফলাফল নির্ধারণী ম্যাচে পরিণত হয়। নিজেদের ঘরের মাঠে প্রথম ম্যাচে ব্যর্থ হলেও, নঁতের মাঠে দুর্দান্ত ছিল জুভেন্টাস।
পুরো ম্যাচে ৬১ শতাংশ সময় বল দখলে রেখে ১৯টি শট নেয় তারা। যার ১২টিই ছিল অন টার্গেট শট। বিপরীতে নঁতের নেয়া ১০ শটের মাত্র ৪টি ছিল অন টার্গেট শট।
Tag: English News Featured others

No comments: