Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ন্যায়বিচার নিশ্চিতে আইনজীবীদের প্রতি সর্বোচ্চ সহযোগিতার আহ্বান রাষ্ট্রপতির




ন্যায়বিচার নিশ্চিতে আইনজীবীদের প্রতি সর্বোচ্চ সহযোগিতার আহ্বান রাষ্ট্রপতির দেশের মানুষ যাতে ন্যায়বিচার পায় সেজন্য আইনজীবীদের সর্বোচ্চ সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার (১৩ জুন) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান আবু মোহাম্মদ আমিন উদ্দিনের নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান তিনি। আইনজীবীরা সমাজের অত্যন্ত সচেতন নাগরিক উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন ‘বার ও বেঞ্চের সমন্বয়ের মাধ্যমেই ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব।’ রাষ্ট্রপতি বার কাউন্সিলের প্রতিটি সদস্যকে তাদের প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দেন। তিনি বলেন, যোগ্য ও মেধাবীরাই যাতে বার কাউন্সিলের সদস্য হতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। বার কাউন্সিলকে আইনজীবীদের পার্লামেন্ট উল্লেখ করে এই কাউন্সিলের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রপতি। সাক্ষাৎকালে নেতারা বাংলাদেশ বার কাউন্সিলের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ ব্রিফ নিয়ে জানান, তারা বার কাউন্সিলের উন্নয়নে প্রধানমন্ত্রী ও সরকারের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। প্রতিনিধি দল করোনাকালে আইনজীবীদের জন্য গৃহীত সহায়তার কথাও কৃতজ্ঞতার সঙ্গে তুলে ধরেন। এ সময় বঙ্গভবনের সচিবরা উপস্থিত ছিলেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply