মানসিক অস্থিরতা শারীরিক স্বাস্থ্যকে প্রভাবিত করে গবেষণায় মানসিক অসুস্থতা এবং নির্দিষ্ট কিছু শারীরিক অসুস্থতার মধ্যে একটি যোগসূত্র দেখানো হয়েছে যেমন: ক্যান্সার, ডায়াবেটিস, হাঁপানি, উচ্চ রক্তচাপ, মৃগীরোগ। শুধুমাত্র এই শারীরিক অসুস্থতাগুলোই যে মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে তা নয়। যাদের শারীরিক স্বাস্থ্য সমস্যা রয়েছে তাদের শারীরিক স্বাস্থ্য ভালো থাকা লোকজনের তুলনায় ২ থেকে ৩ গুণ বেশি মানসিক অবসাদে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যাথা: দীর্ঘ ব্যথা মানুষকে বিষণ্ণতা ও উদ্বেগের শিকার করে তুলতে পারে। শারীরিক পরিবর্তন: বয়স বা রোগের কারণে শারীরিক পরিবর্তন মানুষের আত্মসম্মানকে ক্ষুণ্ন করে তুলতে পারে। চিকিৎসা: কিছু চিকিৎসা পদ্ধতির পার্শ্বপ্রতিক্রিয়া মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে। মানসিক অস্থিরতা শারীরিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। যেমন : রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া: মানসিক চাপ রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে, ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। শারীরিক উপসর্গ: বিষণ্ণতা, উদ্বেগ বা অন্যান্য মানসিক অসুস্থতার লক্ষণ হিসাবে মাথাব্যথা, পেট খারাপ, ঘুমের সমস্যা ইত্যাদি দেখা দিতে পারে। অস্বাস্থ্যকর জীবনযাপন: মানসিক অস্থিরতা মানুষকে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ধূমপান বা মদ্যপানের দিকে ঠেলে দিতে পারে। শারীরিক এবং মানসিক স্বাস্থ্য কীভাবে সংযুক্ত: শারীরিক এবং মানসিক রোগগুলো কীভাবে সম্পর্কিত তা সবসময় বোঝা যায়না। মানুষের বৈশিষ্ট্য এবং তার কি ধরনের শারীরিক বা মানসিক রোগ আছে তার উপর নির্ভর করে। যেমন: শারীরিক অসুস্থতা মানসিক অসুস্থতা তৈরি করতে পারে। শারীরিক অসুস্থতা মানসিক অসুস্থতার সাথে সম্পর্কিত হতে পারে। শারীরিক অসুস্থতা এবং মানসিক অসুস্থতা পরস্পর সম্পর্কিত না হয়েও একই সময়ে হতে পারে। কিছু জিনিস সরাসরি কারো মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটানোয় অবদান রাখতে পারে, যার মধ্যে আছে: মানসিক চাপ – একটা শারীরিক অসুস্থতা খুব খারাপ হতে পারে, এবং তা মানসিক স্বাস্থ্যকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। *ওষুধের চিকিৎসা – কিছু ওষুধের চিকিৎসা মস্তিষ্কের কাজ করার পদ্ধতিকে প্রভাবিত করতে পারে। উদাহরণস্বরূপ, স্টেরয়েড মেজাজ পরিবর্তন এবং মনস্তাত্ত্বিক লক্ষণগুলোর কারণ হিসেবে ধরা হয়। মনস্তাত্ত্বিক লক্ষণগুলোর মধ্যে আছে: সত্য নয় এমন জিনিস বিশ্বাস করা, স্পষ্টভাবে চিন্তা করায় অসুবিধা হওয়া, বাস্তবে নেই এমন কিছু অনুভব করা ইত্যাদি। *শারীরিক অসুস্থতা – কিছু শারীরিক অসুস্থতা মস্তিষ্কের কাজ করার পদ্ধতিকে প্রভাবিত করে। উদাহরণস্বরূপ, যাদের থাইরয়েড (হাইপোথাইরয়েডিজম) আছে তাদের মানসিক অবসাদ এবং উদ্বেগে ভোগার সম্ভাবনা বেশি। শারীরিকভাবে অসুস্থ হলে মানসিক স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা বেশি যদি: *কারও আগেও একটা মানসিক অসুস্থতা ধরা পড়ে। *কারও কোন পরিবার বা বন্ধু নেই যাদের সাথে তিনি নিজের অসুস্থতা সম্পর্কে কথা বলতে পারেন। *কারও জীবনে একই সময়ে অন্যান্য সমস্যা বা চাপ আছে। উদাহরণস্বরূপ চাকরি হারানো, বিবাহবিচ্ছেদ, বা প্রিয়জনের মৃত্যু। কখনও কখনও ইতিবাচক জীবন পরিবর্তনও মানসিক স্বাস্থ্যকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে যদি সেগুলো অপ্রত্যাশিত বা মানসিক চাপযুক্ত হয়। *কারও একটা কঠিন প্রাণঘাতী রোগ থাকে।গ্রন্থনা:অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।
Slider
দেশ
মেহেরপুর জেলা খবর
মেহেরপুর সদর উপজেলা
গাংনী উপজেলা
মুজিবনগর উপজেলা
ফিচার
খেলা
যাবতীয়
ছবি
ফেসবুকে মুজিবনগর খবর
Mujibnagar Khabor's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
Labels
- Advertisemen
- Advertisement
- Advertisementvideos
- Arts
- Education
- English News
- English News Featured
- English News lid news
- English News national
- English News news
- English Newsn
- Entertainment
- Featured
- games
- id news
- l
- l national
- li
- lid news
- lid news English News
- lid news others
- media
- national
- others
- pedia
- photos
- politics
- politics English News
- t
- videos
- w
- world
- Zilla News
জনপ্রিয় পোস্ট
-
মহসীন আলী আঙুর// জয়ন্তী গাছ জয়ন্তী গাছ সাধারণত দেখা যায় না। তবে সনাতন ধর্মাবলম্বীরা তাদের দুর্গাপূজায় এই গাছ অবশ্যই ব্যবহার ...

No comments: