Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » গোপাল ভাঁড়ের গল্প :রাজা বললেন, ‘সত্য আর মিথ্যার দূরত্ব অনুমান করতে পারছি না




গোপাল ভাঁড়ের গল্প :রাজা বললেন, ‘সত্য আর মিথ্যার দূরত্ব অনুমান করতে পারছি না মহারাজা কৃষ্ণচন্দ্র একবার গোপাল ভাঁড়ের বুদ্ধির পরীক্ষা নেওয়ার জন্য তাকে বললেন, ‘গোপাল, বড় বিপদে পড়েছি।’ গোপাল জানতে চাইল, ‘কী বিপদ মহারাজ?’ রাজা বললেন, ‘সত্য আর মিথ্যার দূরত্ব অনুমান করতে পারছি না। তুমি যদি আমাকে সাহায্য করতে পারো, তাহলে ভালো হয়।’ গোপাল বলল, ‘এ আর এমন কি কঠিন সমস্যা, মহারাজ! চোখ আর কানের মধ্যে দূরত্ব যতটা, সত্য ও মিথ্যার মধ্যে দূরত্ব ততটায়।’ মহারাজ গোপালের কথার অর্থ বুঝলেন না। বললেন, ‘গোপাল, বুঝিয়ে বলো। তোমার কথার অর্থ উদ্ধার করতে পারলাম না।’ গোপাল বলল, ‘মহারাজা, যা শুনবেন তা যদি চাক্ষুষ প্রমাণ করতে পারেন, তবে তাই হলো সত্যি। আর কানে শুনলেন, চোখে দেখলেন না, এটা কখনো সত্যি নয়। সেজন্যই সত্য-মিথ্যার সঙ্গে চোখ-কানের সম্পর্ক খুবই গভীর এবং চোখ-কানের মধ্যে দূরত্ব যতটা, সত্য-মিথ্যারও দূরত্ব ততটা।’গ্রন্থনা:অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply