Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » মেহেরপুর পৌর গড়পুকুরে আনুষ্ঠানিকভাবে পোনা অবমুক্ত কার্যক্রম উদ্বোধন




অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এ স্লোগানকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষা প্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা অবমুক্ত কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর পৌর গড়পুকুরে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা সাধন চন্দ্র সরকার, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আখি, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুষ্ঠানে জানানো হয়, জেলার বিভিন্ন অভ্যন্তরীণ জলাশয়ে মোট আটটি স্থানে প্রায় ৪০০ কেজি দেশি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এর মাধ্যমে দেশি মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং সাধারণ মানুষের প্রোটিন চাহিদা পূরণে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন কর্মকর্তারা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply