নির্বাচিত সরকারের কাছে জুলাই সনদ দেওয়ার অর্থ শিয়ালের কাছে মুরগি পাহারা দেওয়া:এনসিপি এর যুগ্ম আহবায়ক সরোয়ার তুষার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর যুগ্ম আহবায়ক সরোয়ার তুষার বলেছেন, যে কোন মূল্যে নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ পরবর্তী নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে না। এটার ভিত্তিতেই নির্বাচন হবে। পরবর্তী নির্বাচিত সরকারের কাছে জুলাই সনদ দেওয়ার অর্থ হচ্ছে শিয়ালের কাছে মুরগি ধার দেওয়া ছাড়া কিছুই না। রবিবার (৩১ আগস্ট) দুপুরে মেহেরপুর জেলা পরিষদের হলরুমে জেলা ও উপজেলা সমন্বয়ক কমিটির সদস্যদের নিয়ে সাংগঠনিক সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। তিনি আরো বলেন, নির্বাচনের আগেই সংবিধান সংশোধন করতে হবে। তা না হলে আগামী তিন থেকে ৫ বছরের মধ্যে আরো একটি গণঅভ্যূত্থান হবে। এখন যে ভূল হয়েছে আগামীতে নিশ্চিত সে ভূলগুলো আর হবে না। নির্বাচনের আগে সংস্কার না হলে যে বিষয়গুলো সকল রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন সেগুলোও ভেস্তে যাবে। ঢাকায় নুরুল হক নুরের উপর হামলার ব্যাপারে তিনি বলেন, এই হামলার সাথে জড়িত সেনা ও পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনতে হবে। সেনা সদস্যদের যারা বিতর্কিত করার চেষ্টা করছেন তাদের খুঁজে বের করার দাবি জানান তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও পর্যন্ত আপনারা ঠিক করতে পারেননি। তাই এখনই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাক। প্রয়োজনে নির্বাচনের সময় আবারও সেনাবাহিনীকে মাঠে নামানো হোক। সংস্কারের আগেই কিভাবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলেন তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বলেন কিভাবে নির্বাচন হবে, কোন পদ্ধতিতে হবে তা এখনও আলোচনার টেবিলে। অথচ প্রধান নির্বাচন কমিশনার রোডম্যাপ ঘোষণা করে দিয়েছেন। এই কমিশনের পক্ষে কখনই সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব নয়, তাই দ্রুত নির্বাচন কমিশন সংস্কারের দাবি করেন তিনি। সমস্যা হলেই ডঃ ইউনুস সব রাজনৈতিক দলগুলোকে ডেকে পাঠান। এ নাটক বন্ধ করেন। এই সরকার জানেই না তারা সরকার। কোন ঘটনা ঘটলে সরকার তীব্র প্রতিবাদ জানান। অথচ সরকারের কাজ পদক্ষেপ নেওয়া। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক মোল্লা রহমতুল্লাহ, যুগ্ম মূখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমাদ, কেন্দ্রীয় সদস্য সোহেল রানা।
Slider
দেশ
মেহেরপুর জেলা খবর
মেহেরপুর সদর উপজেলা
গাংনী উপজেলা
মুজিবনগর উপজেলা
ফিচার
খেলা
যাবতীয়
ছবি
ফেসবুকে মুজিবনগর খবর
Home
»
English News
»
lid news
»
others
»
politics
» নির্বাচিত সরকারের কাছে জুলাই সনদ দেওয়ার অর্থ শিয়ালের কাছে মুরগি পাহারা দেওয়া:এনসিপি এর যুগ্ম আহবায়ক সরোয়ার তুষার
Mujibnagar Khabor's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
Labels
- Advertisemen
- Advertisement
- Advertisementvideos
- Arts
- Education
- English News
- English News Featured
- English News lid news
- English News national
- English News news
- English Newsn
- Entertainment
- Featured
- games
- id news
- l
- l national
- li
- lid news
- lid news English News
- lid news others
- media
- national
- others
- pedia
- photos
- politics
- politics English News
- t
- videos
- w
- world
- Zilla News
জনপ্রিয় পোস্ট
-
মহসীন আলী আঙুর// জয়ন্তী গাছ জয়ন্তী গাছ সাধারণত দেখা যায় না। তবে সনাতন ধর্মাবলম্বীরা তাদের দুর্গাপূজায় এই গাছ অবশ্যই ব্যবহার ...

No comments: