Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » » মেহেরপুরের কচু চাষিরা বাজার মূল্যের তুলনায় উৎপাদন খরচ বেশি হওয়ায় বিপাকে কৃষকরা




মেহেরপুরের মাঠে কচু লাগিয়ে এখন বিপাকে কৃষকরা। বাজার মূল্যের তুলনায় উৎপাদন খরচ বেশি হওয়ায় লোকসানে চাষিরা। আর ব্যবসায়ীরা বলছে, বাজার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে নেই কোনো তদারকি। আর উৎপাদনে সব পরামর্শ ও রপ্তানির লক্ষ্যে কাজ করছে কৃষি অধিদপ্তর ও কৃষি বিপণন বিভাগ। মেহেরপুরের মেহেরচন্ডি কচু, ভিন্ন স্বাদ ও মানের কারণে সারা দেশে সুখ্যাতি রয়েছে এ ফসলটির। বিগত বছরগুলোতে লাভবান হওয়ায় এবছর আশায় চাষ করেছিলেন মেহেরপুরে কৃষকরা। কিন্তু উৎপাদন খরচ বেড়ে যাওয়া ও দরপতনের ফলে লোকসানে পড়েছে কচু চাষিরা। সার ও বালাইনাশকের মূল্য বৃদ্ধিতে উৎপাদন খরচ বেড়েছে আগের তুলনায়। অথচ বিক্রি করতে উঠছে না খরচের টাকা। বর্ষায় শ্রমিকের মূল্য বেশি হওয়ায় কচু উঠানো খরচ দিতে হিমশিম খাচ্ছে কৃষকরা। বাজার মনিটরিংয়ের দাবি তাদের। মুজিবনগর উপজেলার কচু চাষি মনোহর বলেন, ‘গত কয়েক বছর ধরে কচু চাষ করে লাভবান হয়েছি। কিন্তু এবছর ঘর থেকে টাকা দিতে হচ্ছে। কীটনাশক, সার ও শ্রমিকের মূল্য আগের তুলনায় অনেক বেড়েছে। সেই তুলনায় দাম পাচ্ছি না আমরা।’ অপর কৃষক আব্দুল্লাহ বলেন, ‘বৃষ্টির কারণে কয়েকদিন কচু তুলতে পারিনি। জমি থেকে কচু তুলতে গিয়ে যে পরিমাণে খরচ হবে, সেই পরিমাণ টাকা কচু বিক্রি করেও হবে না। যার কারণে জমিতে চাষ দিয়ে ধান লাগানোর জন্য প্রস্তুত করছি। কচু চাষে এক বিঘা জমিতে ২৫ থেকে ৩০ হাজার টাকা খরচ হয়েছে, পুরোটাই লোকসান।’ মেহেরপুরে উৎপাদিত কচু দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি হলেও এবছর উৎপাদন বেশি হওয়ায় চাহিদা কমেছে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরাও। রপ্তানির সুযোগ তৈরির দাবি তাদের। ব্যবসায়ী সুজন কুমার বলেন, ‘জমি থেকে কচু কিনে ঢাকা কিংবা চট্টগ্রামে নিয়ে গিয়ে বিক্রি করলে যাতায়াত খরচ উঠছে না। সারা দেশের বিভিন্ন স্থানে কচু চাষ হওয়ার কারণে চাহিদা তুলনায় সরবরাহ বেশি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিদেশের কচু রপ্তানি করা হয়। সরকারিভাবে এ উদ্যোগটি বাড়ালে মেহেরপুর থেকেও কচু রপ্তানি করা সম্ভব।’ কচু উৎপাদনে কৃষি বিভাগ সব পরামর্শ দিচ্ছে বলে জানান মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামসুল আলম। আর ফসলটি বিদেশে রপ্তানির কার্যক্রম চালাচ্ছে বলে জানাচ্ছে কৃষি বিপণন তারিকুল ইসলাম। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবার প্রায় ২ হাজার হেক্টর জমিতে কচুর চাষ হয়েছে।মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগা জোগ করুন : আসফারুল হাসান সুমন, উপদেষ্টা সম্পাদক ,মোবাইল:০১৭২২২২৬৬০৬, সাহেদুজ্জামান রিপন ,যুগ্মবার্তা সম্পাদক ,মোবাইল:০১৭২৩০০৪৩০০, অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply