Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » » মুজিবনগরে তারুণ্য উৎসব উপলক্ষে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন




মুজিবনগরে তারুণ্য উৎসব উপলক্ষে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে উপজেলার দারিয়াপুর ফুটবল খেলার মাঠের উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা পর্যায়ের এই ফুটবল খেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি পলাশ মন্ডল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজমুস সাদাত রত্ন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা যুব উন্নয়ন অফিসার রকিবউদ্দিন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য জহিরুল ইসলাম হাসান মুস্তাফিজুর রহমান, সাহার আলি। উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি পলাশ মন্ডল বলেন প্রথমে আমরা ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে এই টুর্নামেন্ট শুরু করি প্রত্যেকটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের খেলোয়াড়রা ইউনিয়ন ভিত্তিক টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। সেখান থেকে খেলোয়ার বাছাই করে প্রত্যেকটি ইউনিয়নের দুইটা টিম গঠন করা হয়েছে। উপজেলা পর্যায়ের খেলায় প্রত্যেকটি ইউনিয়ন থেকে দুটি টিম নকআউট পর্যায়ে অংশগ্রহণ করবে। আমাদের উদ্দেশ্য হলো তৃণমূল পর্যায় থেকে ভালো খেলোয়াড় বাছাই করে উপজেলা পর্যায়ের একটি টিম গঠন করা। সেই সাথে সমাজকে মাদকমুক্ত নেশা মুক্ত এবং মোবাইল গেম থেকে দূরে রাখার জন্য খেলাধুলার মধ্যে নিমজ্জিত করা। আমরা আশা করি তরুণ এবং যুবকদেরকে খেলার মাঠে ফিরিয়ে এনে একটি সুস্থ মাদকমুক্ত যুব সমাজ গঠনে সহায়ক হিসেবে কাজ করা। উদ্বোধনী খেলায় মোনাখালী ইউনিয়ন বি-টিম এবং দারিয়াপুর ইউনিয়ন বি -টিম প্রতিদ্বন্দ্বিতা করেন। উত্তেজনাপূর্ণ খেলায় মনাখালী ইউনিয়ন বিটিম ৩-০ গোলে দারিয়াপুুর ইউনিয়ন বি-টিম কে পরাজিত করে।মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগা জোগ করুন : আসফারুল হাসান সুমন, উপদেষ্টা সম্পাদক ,মোবাইল:০১৭২২২২৬৬০৬, সাহেদুজ্জামান রিপন ,যুগ্মবার্তা সম্পাদক ,মোবাইল:০১৭২৩০০৪৩০০, অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply