মেহেরপুরে “গ্রীন স্কুল, ক্লিন স্কুল” উপলক্ষে রিসাইকেলিং প্রদর্শনী
মেহেরপুরে “গ্রীন স্কুল, ক্লিন স্কুল” উপলক্ষে রিসাইকেলিং প্রদর্শনী
কাম ফর হিউম্যানিটি (CFH) এর উদ্যোগে এবং মেহেরপুর জেলা পরিষদের বাস্তবায়নে “গ্রীন স্কুল, ক্লিন স্কুল” কর্মসূচির অংশ হিসেবে একটি রিসাইকেলিং প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রদর্শনীতে অব্যবহারযোগ্য সামগ্রী পুনঃব্যবহার করে তৈরি করা বিভিন্ন ধরনের উপকরণ স্থান পায়। পরিবেশবান্ধব শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতেই এ ব্যতিক্রমধর্মী প্রদর্শনীর আয়োজন করা হয়।
প্রদর্শনী পরিদর্শন করেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খাইরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ হযরত আলী, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলাম, তানজিনা শারমিন দৃষ্টি প্রমুখ
Tag: lid news politics world Zilla News

No comments: