Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » নিউটনের মজার কাণ্ড বিড়ালের জন্য দরজা আবিষ্কার




নিউটনের মজার কাণ্ড বিড়ালের জন্য দরজা আবিষ্কার

নিউটনের মজার কাণ্ড বিড়ালের জন্য দরজা আবিষ্কার নিউটন বিড়াল খুব ভালোবাসতেন। কথিত আছে, তাঁর একটি বড় বিড়াল ছিল। নাম স্পিটহেড। বিড়ালটা একবার বাচ্চা দিল। ছোট বিড়াল ছানাকে সঙ্গে নিয়ে স্পিটহেড সারাদিন বারবার নিউটনের ঘরে ঢুকত এবং বের হতো। নিউটন প্রতিবার উঠে গিয়ে দরজা খুলে দিতেন। এ কারণে গবেষণার সময় তাঁর মনোযোগ বাধা পড়ত। এ সমস্যা সমাধানের জন্য এক অদ্ভুত কাণ্ড করলেন নিউটন। তিনি তাঁর ঘরের দরজায় দুটি ছিদ্র করলেন—বড় বিড়ালটির জন্য একটি বড় ছিদ্র এবং ছোট ছানাটির জন্য ছোট ছিদ্র! তাঁর মতো একজন বুদ্ধিমান মানুষের মাথায় আসেনি যে বড় ছিদ্রটি দিয়েই দুটি বিড়াল সহজে যাতায়াত করতে পারত। এ ঘটনাটি প্রায়ই তাঁর অন্যমনস্কতার উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়। অবশ্য এই গল্পের কোনো শক্ত প্রমাণ নেই।গ্রন্থনা:অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply