Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » গাংনীর চিৎলা পাট বীজ খামার শ্রমিকদের বিক্ষোভ




গাংনীর চিৎলা পাট বীজ খামার শ্রমিকদের বিক্ষোভ দীর্ঘদিন ধরে অমানবিক পরিস্থিতি আর অবিচারের শিকার হওয়ার অভিযোগ তুলে ১৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন মেহেরপুরের গাংনীর চিৎলা পাটবীজ খামার শ্রমিকরা। রবিবার (১৭ আগস্ট) দুপুরে বিএডিসি যুগ্ম পরিচালক (পাটবীজ) কার্যালয়ের সামনে তারা এ কর্মসূচি পালন করে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেন। শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সাত্তার বলেন, অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত “দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়মিতকরণ নীতিমালা-২০২৫” বাতিল করতে হবে এবং “কৃষি খামার শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০১৭” অনুযায়ী বিএডিসিসহ সব কৃষি খামার শ্রমিককে নিয়মিতকরণ করতে হবে। পাশাপাশি ১৩ দফা দাবি দ্রুত বাস্তবায়নেরও আহবান জানান তারা। “আমরা বছরের পর বছর কঠোর পরিশ্রম করছি, কিন্তু ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছি”। শ্রমিক নেতারা সতর্ক করে বলেন, দ্রুত দাবি মানা না হলে তারা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগা জোগ করুন : আসফারুল হাসান সুমন, উপদেষ্টা সম্পাদক ,মোবাইল:০১৭২২২২৬৬০৬, সাহেদুজ্জামান রিপন ,যুগ্মবার্তা সম্পাদক ,মোবাইল:০১৭২৩০০৪৩০০, অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply