Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » গাংনী উপজেলার মটমুড়া গ্রামের বাঁশ বাগানে মিলল সদস্য ভূমিষ্ট এক কন্যা সন্তান




গাংনী উপজেলার মটমুড়া গ্রামের কবরস্থানের পাশের একটি বাঁশ বাগানে মিলল সদস্য ভূমিষ্ট এক কন্যা সন্তান। আজ মঙ্গলবার দুপুরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে। তবে কি কারনে কে বা কারা বাচ্চাটিকে ফেলে গেছে তা তদন্ত করছে পুলিশ।

স্থানীয় সুত্রে জানা গেছে, মটমুড়া গ্রামের কবরস্থানের পাশের বাঁশ বাগানে ফুটফুটে বাচ্চাটি দেখতে পান স্থানীয় লোকজন। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে নেওয়া হয় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ইউকিউবেটর সার্পোটের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সদস্য ভূমিষ্ট হওয়া কন্যা শিশুটি সুস্থ্য রয়েছে। স্থানীয় মটমুড়া ইউপি সদস্য শাজাহান জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থলে যায়। আমি পৌছানোর আগেই স্থানীয়দের সহযোগীতায় এক শিক্ষক বাচ্চাটিকে আনসার সদস্যদের মাধ্যমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। মটমুড়া মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল হোসেন জানান, কিছু শ্রমিক আমার কাজ করছিলো এমন সময় একটি ছেলে খবর দেয় বাগানে একটা বাচ্চার কান্নার শব্দ পেলাম। তখন আমিসহ বেশ কয়েকজন গিয়ে দেখি একটি ফুটফুটে বাচ্চা রক্তের মধ্যে পড়ে আছে। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। কে বা কারা এমন করে বাচ্চাটা ফেলে গেছে তা বুঝতে পারছিনা। গাংনী থানা ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটির পিতা মাতার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগা জোগ করুন : আসফারুল হাসান সুমন, উপদেষ্টা সম্পাদক ,মোবাইল:০১৭২২২২৬৬০৬, সাহেদুজ্জামান রিপন ,যুগ্মবার্তা সম্পাদক ,মোবাইল:০১৭২৩০০৪৩০০, অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply