অবাক হবেন জাপানিজরা ময়লা আবর্জনা পকেটে করে নিয়ে ডাস্টবিন ফেলে আসেন
অবাক হবেন জাপানিজরা ময়লা আবর্জনা পকেটে করে নিয়ে ডাস্টবিন ফেলে আসেন
বিশ্বের বহু দেশের সুইমিং পুলের পানি যতটা না পরিষ্কার ততটা পরিষ্কার জাপানের ড্রেনে বয়ে যাওয়া ও বন্যায় রাস্তায় ওঠা পানি।
এর কারণ হলো তাদের দুর্দান্ত ড্রেনেজ এবং স্যুয়ারেজ সিস্টেম ও কঠোর নিয়ম শৃঙ্খলা - জাপানিজরা স্বাভাবিকভাবে কোন ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলে না, এমনকি আশেপাশে যদি ডাস্টবিন পাওনা না যায় তাহলে সে ময়লা আবর্জনা পকেটে করে নিয়ে ডাস্টবিন পর্যন্ত এগিয়ে নেয়।
সাধারণত - জাপানের শহরগুলোতে বৃষ্টির পানি আর নোংরা পানি বা স্যুয়ারেজ সম্পূর্ণ আলাদা লাইনে নিষ্কাশন করা হয়। ফলে ভারী বর্ষণ বা বন্যার সময়েও নোংরা পানি মিশে যায় না। পাশাপাশি তাদের ড্রেন ও নালা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়। এ কারণে পানি মাটির নিচ দিয়ে প্রবাহিত হলেও ঘোলা হয় না, বরং অনেক সময় এতটাই স্বচ্ছ থাকে যে নিচের টাইলস বা মেঝে স্পষ্ট দেখা যায়।
এমনকি জাপানের অনেক ড্রেনের পানি কতটা পরিষ্কার তা দেখাতে অতিরঞ্জিত হয়ে অনেকেই গোসল ও সে পানি পান করেও দেখিয়ে থাকে
Tag: Featured

No comments: