Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » » ৪৮তম বিসিএস: সুপারিশ পেলেন মেহেরপুরের ১১ চিকিৎসক




৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে মেহেরপুর জেলা থেকে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে ১১জন সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে এই ফলাফল ঘোষণা করা হয়। মেহেরপুর জেলার সুপারিশপ্রাপ্ত ১১ জনের মধ্যে গাংনী উপজেলায় রয়েছে ৯ এবং সদর উপজেলায় রয়েছে ২ জন। সুপারিশপ্রাপ্ত হলেন- ডাঃ সামিয়া সুলতানা, ডা. আবু জার গিফারী, ডাঃ রুবিয়া খাতুন, ডাঃ আসিফ হাসান, ডা. নাহিদ হাসান, ডাঃ ইশতিয়াক হোসেন, ডাঃ মো. মাহবুবুর রহমান নয়ন, ডাঃ ওমর ফারুক, ডাঃ ফারিহা, ডাঃ সরোয়ার রাব্বি, ডাঃ রাসেল রানা। গত ২০ জুলাই লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় এতে মোট ৫ হাজার ২০৬ জন সাময়িকভাবে উত্তীর্ণ হন। এরমধ্যে সহকারী সার্জন পদে ৪ হাজার ৬৯৫ এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন। পরে সহকারী সার্জন পদে ২৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে চুড়ান্ত সুপারিশ করা হয়।মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগা জোগ করুন : আসফারুল হাসান সুমন, উপদেষ্টা সম্পাদক ,মোবাইল:০১৭২২২২৬৬০৬, সাহেদুজ্জামান রিপন ,যুগ্মবার্তা সম্পাদক ,মোবাইল:০১৭২৩০০৪৩০০, অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply