মেহেরপুরে ফেনসিডিল মামলায় গাংনী উপজেলার করমদি গ্রামের চার জনের যাবজ্জীবন ফেনসিডিল রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় জুয়েল হোসেন, স্বপন আলী, আবেদ আলী এবং টিপু মিয়া নামের চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে মেহেরপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম নাসিম রেজা এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন— জুয়েল গাংনী উপজেলার করমদি মধ্যপাড়া গ্রামের মোখলেছ আলীর ছেলে, স্বপন আলী একই গ্রামের সাবেদ আলীর ছেলে, আবেদ আইয়ুব আলীর ছেলে এবং টিপু জামিরুলের ছেলে। ২০১৯ সালের ৬ সেপ্টেম্বর গাংনী থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর কুষ্টিয়া সড়কের আকবপুর নামক স্থানে একটি ট্রাক ( কুষ্টিয়া-ট-১১-২০০৯) তল্লাশি চালিয়ে ৪৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। ঘটনাস্থল থেকে স্বপন আলী, আবেদ আলী ও টিপু মিয়াকে আটক করা হয়, তবে জুয়েল হোসেন পালিয়ে যায়। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(গ)/৩৮/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয় যার গাংনী থানার মামলা নং ৫ তাং ০৬/০৯/২০১৯ এবং জি আর কেস নং ২০৩/১৯ পরে মামলা তদন্তকারী কর্মকর্তা গাংনী থানার এস আই আব্দুল হান্নান প্রাথমিক তদন্ত শেষে আদালতের চার্জশিট দাখিল করেন মামলায় মোট ৮ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। সাক্ষীদের সাক্ষে আসামিরা দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত স্বপন আলী, আবেদ আলী,জুয়েল হোসেন এবং টিপু মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরো ১ বছরের কারাদন্ড দেন। জুয়েল হোসেন পলাতক থাকায় তার আটকের দিন থেকে সাজা শুরু হবে। মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর এ এস এম সাইদুর রাজ্জাক এবং আসামী পক্ষে অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ও আসাদুল আজম খোকন কৌশলী ছিলেন।গ্রন্থনা:অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।
Slider
দেশ
মেহেরপুর জেলা খবর
মেহেরপুর সদর উপজেলা
গাংনী উপজেলা
মুজিবনগর উপজেলা
ফিচার
খেলা
যাবতীয়
ছবি
ফেসবুকে মুজিবনগর খবর
Home
»
English News
»
politics
»
world
»
Zilla News
» মেহেরপুরে ফেনসিডিল মামলায় গাংনী উপজেলার করমদি গ্রামের চার জনের যাবজ্জীবন
Mujibnagar Khabor's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
Labels
- Advertisemen
- Advertisement
- Advertisementvideos
- Arts
- Education
- English News
- English News Featured
- English News lid news
- English News national
- English News news
- English Newsn
- Entertainment
- Featured
- games
- id news
- l
- l national
- li
- lid news
- lid news English News
- lid news others
- media
- national
- others
- pedia
- photos
- politics
- politics English News
- t
- videos
- w
- world
- Zilla News

No comments: