Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » » গাংনীতে ৪২ হাজার টাকার জাল নোটসহ শিশিরপাড়ার গ্রামের আমিরুল হক খোকন কে আটক করেছে




মেহেরপুরের গাংনীতে ৪২ হাজার টাকার জাল নোটসহ আমিরুল ইসলাম খোকন (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২)। শনিবার দিবাগত গভীর রাতে গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের ভাটপাড়া আবাসন এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক আমিরুল ইসলাম খোকন গাংনী পৌরসভাধীন শিশিরপাড়ার গ্রামের নিজামুদ্দিনের ছেলে। র‍্যাব সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খোকনের বাড়ি থেকে ১ হাজার টাকা মূল্যমানের ৪২টি জাল নোট উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি জাল নোট ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আটক আমিরুল ইসলাম খোকনের বিরুদ্ধে জাল মুদ্রা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ আইনে মামলা দায়েরপূর্বক গাংনী থানায় হস্তান্তর করা হবে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply