Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » মুজিবনগর উপজেলার দারিয়াপুর সীমান্ত দিয়ে মা ও তার দুই মেয়েকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ




মুজিবনগর উপজেলার দারিয়াপুর সীমান্ত দিয়ে মা ও তার দুই মেয়েকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে বিজিবি সদস্যরা তিনজনকে আটক করে মুজিবনগর থানায় সোপর্দ করেছে। এরা হলেন- বাগেরহাট জেলার আব্দুস সালামের স্ত্রী মমতা বেগম (৫৭) ও তার দুই মেয়ে ময়না বেগম (৩০) এবং মাহিনুর (২৫)। মমতা বেগম জানান, ৩০ বছর আগে থেকে তিনি ভারতের হরিয়ানায় বসবাস করতেন। দুই মেয়েকে ভারতেই বিয়ে দিয়েছেন। কয়েকদিন আগে ভারতীয় পুলিশ তাদেরকে আকস্মিকভাবে আটক করে বিএসএফ এর কাছে দেয়। বিএসএফ সদস্যরা আজ সকালে কাটাতারের বেড়া খুলে বাংলাদেশের দিকে আসতে বাধ্য করে। পুলিশ সুত্রে জানা গেছে, দারিয়াপুর সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১১২ এর ৩ এস পিলার এলাকায় বাংলাদেশ ভূখণ্ড থেকে তাদেরকে আটক করা হয়। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, আটক তিন জনের দেওয়ার ঠিকানা যাচাই করার জন্য বাগেরহাটে পুলিশের কাছে বার্তা দেওয়া হয়েছে। নাম ঠিকানা সঠিক হলে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হবেমুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগা জোগ করুন : আসফারুল হাসান সুমন, উপদেষ্টা সম্পাদক ,মোবাইল:০১৭২২২২৬৬০৬, সাহেদুজ্জামান রিপন ,যুগ্মবার্তা সম্পাদক ,মোবাইল:০১৭২৩০০৪৩০০, অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply