Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » কানাডার এক ছাত্রী বানিয়েছিলেন ব্যাটারি ছাড়াই চলে টর্চলাইট




২০১৩ সালে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার অ্যান মাকোসিনস্কি নামের ১৫–১৬ বছর বয়সী এক ছাত্রী বানিয়েছিলেন এক বিশেষ টর্চলাইট, যেটা কোনো ব্যাটারি ছাড়াই চলে। অ্যান এই টর্চলাইটের নাম দিয়েছিলেন– (Hollow Flashlight)"হলো ফ্ল্যাশলাইট"। এই টর্চলাইট মানুষের শরীরের উষ্ণতা থেকে বিদ্যুৎ তৈরি করে আলো জ্বালায়। এর ভেতরে ব্যবহার করা হয়েছে পেল্টিয়ার টাইলস, যা হাতের গরম আর বাইরের ঠান্ডা বাতাসের পার্থক্য থেকে বিদ্যুৎ তৈরি করতে পারে। এই টর্চলাইটে কোনো ব্যাটারি বা যন্ত্রাংশ নেই—শুধু হাতের তাপ দিলেই আলো জ্বলে ওঠে। ফিলিপাইনের তার এক বান্ধবী বিদ্যুতের সমস্যার জন্য রাতে পড়াশোনা করতে পারত না। আর অ্যান এই ধারণা থেকেই এই অসাধারণ টর্চলাইটটি তৈরি করেন। সহজ আর সস্তা জিনিস দিয়ে বানানো এই টর্চলাইট সারা পৃথিবীতে সাড়া ফেলে।অ্যানের এই আবিষ্কার দেখিয়েছে, কীভাবে কম খরচে টেকসই প্রযুক্তি মানুষের বড় সমস্যার সমাধান দিতে পারে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply