Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » মেহেরপুর সদর উপজেলার বড় বাজারে তিন টি প্রতিষ্ঠানের কাছ থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায়




মেহেরপুর সদর উপজেলার বড় বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে এ অভিযানে ৩ প্রতিষ্ঠানের কাছ থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতি. দা.) মোহাম্মদ মামুনুল হাসান। অভিযান সূত্রে জানায়, যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক লাইসেন্স না নিয়ে ব্যবসা পরিচালনা। পণ্যের উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য বিহীন শিশু খাদ্য (চিপস, জুস, লজেন্স) বাজারজাত ও বিক্রয় করার কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৪৫, ৫২ ধারা অনুসারে মিলন স্টোরকে ১০ হাজার টাকা, মেসার্স ইসরাইল এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা ও গাজী হোম ডেলিভারীকে ১০ হাজার টাকাসহ সর্বমোট ৩৫ হাজার জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং দ্রুততম সময়ে ত্রুটি সংশোধন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর মো: তারিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগা জোগ করুন : আসফারুল হাসান সুমন, উপদেষ্টা সম্পাদক ,মোবাইল:০১৭২২২২৬৬০৬, সাহেদুজ্জামান রিপন ,যুগ্মবার্তা সম্পাদক ,মোবাইল:০১৭২৩০০৪৩০০, অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply