প্রবাসীদের আইনি সুরক্ষার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন জরুরি। -এডভোকেট মনজিল মোরশেদ এস এম আইনুল হক, সুইডেন থেকে।। হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ (H R P B) এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট এডভোকেট মনজিল মোরশেদ বলেছেন, প্রবাসীরা বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করে চলেছেন। বাংলাদেশের অর্থনীতিতে বিরাট অবদান রাখতে সক্ষম হচ্ছে কিন্তু দীর্ঘদিন ধরে বিশ্বের বিভিন্ন দেশে স্থায়ীভাবে বসবাসকারী অনেক বাংলাদেশী উওরাধিকার ও ক্রয় সুত্রে সম্পত্তি নিয়ে নানা ভাবে হয়রানির শিকার হচ্ছেন। আইনি জটিলতার কারণে প্রবাসীদের স্বার্থ সুরক্ষা ব্যাহত হচ্ছে। এ ক্ষেত্রে প্রবাসীদের সম্পদ ও সম্পত্তির নিরাপত্তা সহ তাদের স্বার্থ সুরক্ষার প্রয়োজনে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা বর্তমানে সময়ের দাবী।এইচ আর পিবির সুইডেন শাখার উদ্যোগে ১০ সেপ্টেম্বর২০২৫ বুধবার সন্ধ্যায় স্টকহোমের সিস্তাটাফে মিলনায়তনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এইচ আর পিবির সুইডেন শাখার সভাপতি গোলাম রব্বানীর সভাপতিত্বে ও উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদর পরিচালনায় প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনায় বক্তব্য রাখেন এইচ আর পিবির সুইডেন শাখার সাধারণ সম্পাদক মীর মোয়াল্লেম হোসেন, উপদেষ্টা ইলিয়াস হোসেন, খোরশেদ আলম, মনজুরুল হক, বাছেদ, মেহেরুল হুদা প্রমুখ। বক্তারা বলেন প্রবাসীদের আইনি অধিকার প্রতিষ্ঠায় বিশেষ ট্রাইব্যুনাল গঠিত হলেই তারা বিনিয়োগে আরো উৎসাহিত হবে এবং তা বাংলাদেশের জন্য হবে লাভজনক । এর আগে এদিন দুপুরে সুইডেন পার্লামেন্টে ভবনে অধিবেশন চলাকালীন সময়ে এডভোকেট মনজিল মোরশেদ সহ সুইডেন শাখা এইচ আর পিবির ৫ সদস্যদের একটি দল পরিদর্শন করেন।
Slider
দেশ
মেহেরপুর জেলা খবর
মেহেরপুর সদর উপজেলা
গাংনী উপজেলা
মুজিবনগর উপজেলা
ফিচার
খেলা
যাবতীয়
ছবি
ফেসবুকে মুজিবনগর খবর
Home
»
English News
»
politics
» প্রবাসীদের আইনি সুরক্ষার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন জরুরি। -এডভোকেট মনজিল মোরশেদ
Mujibnagar Khabor's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
Labels
- Advertisemen
- Advertisement
- Advertisementvideos
- Arts
- Education
- English News
- English News Featured
- English News lid news
- English News national
- English News news
- English Newsn
- Entertainment
- Featured
- games
- id news
- l
- l national
- li
- lid news
- lid news English News
- lid news others
- media
- national
- others
- pedia
- photos
- politics
- politics English News
- t
- videos
- w
- world
- Zilla News
জনপ্রিয় পোস্ট
-
দেশের প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসকসহ আহ্ছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতালের ১৫০ জন চিকিৎসক জনস্বাস্থ্য রক্ষার্থে তামাক নিয়ন...

No comments: