Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » মেহেরপুরে জামায়াত পিয়ার পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল




মেহেরপুরে জামায়াত পিয়ার পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল । শুক্রবার বিকেলে শহরের কলেজ মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা তাজউদ্দিন খানের সভাপতিত্বে এবং সেক্রেটারি ইকবাল হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির মাহবুব-উল আলম, রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিন, পৌর আমির সোহেল রানা ডলার, সদর উপজেলা সেক্রেটারি জাব্বারুল ইসলাম, জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রউফ মুকুল, জামায়াত নেতা রফিকুল ইসলাম ও জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুস সালাম প্রমুখ। পরে মাওলানা তাজউদ্দিন খানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল কলেজ মোড় থেকে শুরু হয়ে কলেজ সড়ক, হোটেল বাজার, বড়বাজার ঘুরে কাথুলী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এর আগে দুপুরের পর থেকে বিভিন্ন স্থানের খণ্ড খণ্ড মিছিল কলেজ মোড়ে এসে সমবেত হয়।মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগা জোগ করুন : আসফারুল হাসান সুমন, উপদেষ্টা সম্পাদক ,মোবাইল:০১৭২২২২৬৬০৬, সাহেদুজ্জামান রিপন ,যুগ্মবার্তা সম্পাদক ,মোবাইল:০১৭২৩০০৪৩০০, অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply