Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » সকালে ঘুম থেকে ওঠার পর ছোট ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি




আন্তর্জাতিক গবেষণা ও বিশেষজ্ঞদের মতে, সকাল ৭টা থেকে ১১টার মধ্যে হার্ট অ্যাটাকের প্রবণতা সবচেয়ে বেশি। প্রতিদিনের শুরুটা আমরা যেভাবে করি, সেটাই অনেক সময় আমাদের স্বাস্থ্যের সবচেয়ে বড় ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে যারা হৃদরোগে ভুগছেন তাদের জন্য সকালটাই হতে পারে বিপদের সময়। আন্তর্জাতিক গবেষণা ও বিশেষজ্ঞদের মতে, সকাল ৭টা থেকে ১১টার মধ্যে হার্ট অ্যাটাকের প্রবণতা সবচেয়ে বেশি। অথচ এই সময়টাতেই আমাদের অনেকের ভুল ভ্রান্ত অভ্যাস হৃদপিণ্ডকে অপ্রস্তুত অবস্থায় ফেলছে। ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই শরীরে কর্টিসল নামের স্ট্রেস হরমোন বেড়ে যায়, রক্তের প্লেটলেটগুলো আঠালো হয়ে ওঠে এবং রক্তচাপ দ্রুত বাড়ে। ফলে হঠাৎ করেই হার্টের ওপর চাপ তৈরি হয়। এই সময় যদি খালি পেটে চা বা কফি খাওয়া, পানি না খাওয়া, ওষুধ বাদ দেয়া বা সরাসরি ব্যস্ততায় ঝাঁপিয়ে পড়ার মতো অভ্যাস গড়ে ওঠে, তাহলে ঝুঁকি বহুগুণে বেড়ে যায়। ♦️সকালের ক্ষতিকর অভ্যাসগুলো👇👇 খালি পেটে চা বা কফি খাওয়া পানি না খাওয়া বা নিয়মিত ওষুধ এড়িয়ে যাওয়া ঘুম থেকে উঠেই কাজ বা ইমেইলে ডুবে যাওয়া শরীরকে সময় না দিয়ে তাড়াহুড়োয় ব্যস্ত হয়ে পড়া কিছু ছোট পরিবর্তন হার্টের স্বাস্থ্য ভালো রেখে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে ভূমিকা রাখে। এসব হলো: 🔶ঘুম ভাঙার পর প্রথমেই পানি পান করা 🔶নির্ধারিত ওষুধ সময়মতো খাওয়া 🔶হালকা ও প্রোটিনসমৃদ্ধ নাশতা গ্রহণ 🔶নামায পড়া,১০-১৫ মিনিট স্ট্রেচিং, হাঁটা দিনের শুরুটা যদি অগোছালো, তাড়াহুড়ো আর ভুল অভ্যাসে ভরা হয় তাহলে তার প্রভাব পড়ে সরাসরি হার্টের ওপর। বিশেষজ্ঞরা বলছেন, ঘুম ভাঙার পর শরীরকে একটু সময় দেয়া, পর্যাপ্ত পানি খাওয়া, সময়মতো ওষুধ সেবন, হালকা নাশতা ও অল্প ব্যায়াম এসব ছোট পদক্ষেপই হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে পারে।।গ্রন্থনা:অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply