Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » » মেহেরপুর সদর উপজেলার বর্শিবাড়ীয়া গ্রামের সালাম নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার




মেহেরপুর সদর উপজেলার পাটকেল গ্রামের মাঠ থেকে সালাম নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি সদর উপজেলার বর্শিবাড়ীয়া গ্রামের মরহুম আবুল কালাম বিশ্বাসের বড় ছেলে। বৃহস্পতিবার সকালে পাটকেলপোতা গ্রামের খয়রামারি খাল সংলগ্ন মরহুম রমজান আলীর ছেলে হকা’র জমিতে একটি কাঁঠাল গাছে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। সকালে মাঠে কাজ করতে যাওয়ার পথে স্থানীয়রা কাঁঠাল গাছের সাথে ঝুলন্ত মরদেহ দেখে বারাদী পুলিশ ক্যাম্পে খবর দেন। পরে পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রেজাউল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। স্থানীয়রা জানান, সালাম প্রায় ৩-৪ মাস ধরে মানসিক রোগে ভুগছিলেন। এ বিষয়ে এসআই রেজাউল করিম বলেন, “ঘটনাস্থল থেকে একটি ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।”মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগা জোগ করুন : আসফারুল হাসান সুমন, উপদেষ্টা সম্পাদক ,মোবাইল:০১৭২২২২৬৬০৬, সাহেদুজ্জামান রিপন ,যুগ্মবার্তা সম্পাদক ,মোবাইল:০১৭২৩০০৪৩০০, অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply