Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » গাংনীতে ধানের শীষের পক্ষে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা




 মেহেরপুর-২ (গাংনী) আসনে ধানের শীষ এর পক্ষে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৫ টায় গাংনী উপজেলার বাওট বাজার থেকে গাড়াডোব বাজার পর্যন্ত মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এই আয়োজন করা হয়।



মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি আমজাদ হোসেনের নেতৃত্বে অসংখ্য নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন। মোটরসাইকেল শোভাযাত্রা থেকে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম দিয়ে ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।


এ সময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, জেলা কৃষক দলের আহবায়ক মাহবুবুর রহমান, সদস্য সচিব মিজানুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান মুরাদ আলী, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম বুলবুল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক ইমনসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর সভার নেতৃবৃন্দ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply