বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মেহেরপুরে গভীর শোক প্রকাশ করেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দীর্ঘদিন ধরে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ছয়টার দিকে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুর খবরে মেহেরপুরজুড়ে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে নেমে আসে শোকের ছায়া। খবর শোনামাত্রই শোকাহত বিএনপি নেতাকর্মীরা দলে দলে ছুটে যান মেহেরপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের কাছে। এ সময় অনেক নেতাকর্মী কান্নায় ভেঙে পড়েন। মাসুদ অরুন সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে শোকের কালো ব্যাজ পরিয়ে দেন। পরে মেহেরপুর কমিউনিটি সেন্টারের সামনে শোকাহত নেতাকর্মীদের নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাসুদ অরুন। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ একজন অভিভাবকতুল্য নেত্রীকে হারাল। তার অবদান জাতি চিরদিন স্মরণ করবে। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি ইলিয়াস হোসেন, আনসারুল হক, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মারুফ আহমেদ বিজন, পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা শ্রমিক দলের সভাপতি আহসান হাবীব সোনা, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগা জোগ করুন : আসফারুল হাসান সুমন, উপদেষ্টা সম্পাদক ,মোবাইল:০১৭২২২২৬৬০৬, সাহেদুজ্জামান রিপন ,যুগ্মবার্তা সম্পাদক ,মোবাইল:০১৭২৩০০৪৩০০, গ্রন্থনা:অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।
Slider
দেশ
মেহেরপুর জেলা খবর
মেহেরপুর সদর উপজেলা
গাংনী উপজেলা
মুজিবনগর উপজেলা
ফিচার
খেলা
যাবতীয়
ছবি
ফেসবুকে মুজিবনগর খবর
Home
»
lid news
»
world
»
Zilla News
» বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মেহেরপুরে গভীর শোক প্রকাশ করেছে জেলা বিএনপি
Mujibnagar Khabor's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
Labels
- Advertisemen
- Advertisement
- Advertisementvideos
- Arts
- Education
- English News
- English News Featured
- English News lid news
- English News national
- English News news
- English Newsn
- Entertainment
- Featured
- games
- id news
- l
- l national
- li
- lid news
- lid news English News
- lid news others
- media
- national
- others
- pedia
- photos
- politics
- politics English News
- t
- videos
- w
- world
- Zilla News

No comments: