মেহেরপুরে জেলা পর্যায়ে আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে মেহেরপুর জেলার জেলা পর্যায়ে আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মেহেরপুর সরকারি কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে মেহেরপুর সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ কাউসার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম নজরুল কবির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ আর বি কলেজের অধ্যক্ষ আনোয়ারুজ্জামান, মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইসমাইল হোসেন, মেহেরপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক খেজমত আলী মালিথ্যা এবং সহযোগী অধ্যাপক হাসানুজ্জামান। বক্তারা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে নিয়মিত ক্রীড়া চর্চার আহ্বান জানান। পরে বেলুন উড়িয়ে জেলা পর্যায়ে আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।Slider
দেশ
মেহেরপুর জেলা খবর
মেহেরপুর সদর উপজেলা
গাংনী উপজেলা
মুজিবনগর উপজেলা
ফিচার
খেলা
যাবতীয়
ছবি
ফেসবুকে মুজিবনগর খবর
Home
»
English News
»
lid news
»
world
»
Zilla News
» মেহেরপুরে জেলা পর্যায়ে আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধ
Mujibnagar Khabor's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
Labels
- Advertisemen
- Advertisement
- Advertisementvideos
- Arts
- Education
- English News
- English News Featured
- English News lid news
- English News national
- English News news
- English Newsn
- Entertainment
- Featured
- games
- id news
- l
- l national
- li
- lid news
- lid news English News
- lid news others
- media
- national
- others
- pedia
- photos
- politics
- politics English News
- t
- videos
- w
- world
- Zilla News

No comments: