Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » মেহেরপুরে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরনে মোবাইল কোর্টের অভিযান




আজ ২২.০১.২০২৬ তারিখ উপজেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সুমাইয়া জাহান ঝুরকা এর নেতৃত্বে সদর উপজেলার মেহেরপুর পৌরসভার কলেজ মোড়, ওয়াপদা মোড়, হাসপাতাল রোড, বড়বাজারসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরনে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আচরণবিধির ব্যত্যয় পরিলক্ষিত হওয়ামাত্রই সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। এছাড়াও গণভোটের প্রচার সম্পন্ন হয়েছে।

এছাড়া উপজেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: নাবিদ হোসেন এর নেতৃত্বে গাংনী উপজেলার বামন্দী ইউনিয়ন এর তেরাইল, বাদিয়াপাড়া ও জোড়পুকুরিয়া এলাকায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরনে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আচরণবিধির ব্যত্যয় পরিলক্ষিত হওয়ামাত্রই সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। এছাড়াও ভোটকেন্দ্র পরিদর্শন ও গণভোটের প্রচার সম্পন্ন হয়েছে। এছাড়াও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আরাফাত হোসেন এর নেতৃত্বে গাংনী উপজেলার বামন্দি ইউনিয়ন এর বালিয়াঘাট, বাদিয়াপাড়া, তেরাইলসহ কয়েকটি স্থানে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরনে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আচরণবিধির ব্যত্যয় পরিলক্ষিত হওয়ামাত্রই সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। এছাড়াও ভোট কেন্দ্রসমুহ পরিদর্শন ও গণভোটের প্রচার সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শেখ তৌহিদুল কবীর এর নেতৃত্বে সদর উপজেলার বারাদি ইউনিয়ন এর বারাদি বাজার নামক স্থানে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরনে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আচরণবিধির ব্যত্যয় পরিলক্ষিত হওয়ামাত্রই সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। এছাড়াও গণভোটের প্রচার সম্পন্ন হয়েছে।মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগা জোগ করুন : আসফারুল হাসান সুমন, উপদেষ্টা সম্পাদক ,মোবাইল:০১৭২২২২৬৬০৬, সাহেদুজ্জামান রিপন ,যুগ্মবার্তা সম্পাদক ,মোবাইল:০১৭২৩০০৪৩০০, গ্রন্থনা:অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply