Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » গাংনী উপজেলায় সড়ক পার হতে গিয়ে দূরপাল্লার বাসের ধাক্কায় একটি মেছো বাঘের মৃত্যু




মেহেরপুরের গাংনী উপজেলায় সড়ক পার হতে গিয়ে দূরপাল্লার বাসের ধাক্কায় একটি মেছো বাঘের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ২টার দিকে গাংনী-মেহেরপুর আঞ্চলিক সড়কের চেংগাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, গতকাল রাতে সড়ক পার হওয়ার সময় মেছো বাঘটিকে ধাক্কা দেয় যাত্রীবাহী বাস। এতে ঘটনাস্থলেই প্রাণীটির মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই বাসটি চলে যায়। পরে স্থানীয় লোকজন মৃত মেছো বাঘটিকে সড়কের পাশ থেকে সরিয়ে রাখেন। খবর পেয়ে সেখানে বন বিভাগের কর্মকর্তারা যান। মেহেরপুর জেলা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হামিন হোসেন বলেন, মারা যাওয়া মেছো বাঘটি পূর্ণবয়স্ক ছিল। মরদেহটি উদ্ধার করা হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে এটিকে মাটিচাপা দেওয়া হয়। এলাকাটি বন্য প্রাণীর চলাচলের পথ হিসেবে পরিচিত। এ কারণে সড়কে যানবাহন চলাচলের সময় আরও সতর্ক থাকা উচিত। গতিনিয়ন্ত্রণ ও সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনসহ কার্যকর উদ্যোগ না নিলে এ ধরনের দুর্ঘটনা আরও ঘটতে পারে বলে মনে করেন পরিবেশবিদ গন ।মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগা জোগ করুন : আসফারুল হাসান সুমন, উপদেষ্টা সম্পাদক ,মোবাইল:০১৭২২২২৬৬০৬, সাহেদুজ্জামান রিপন ,যুগ্মবার্তা সম্পাদক ,মোবাইল:০১৭২৩০০৪৩০০, গ্রন্থনা:অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply