Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » মেহেরপুরের আশরাফপুর মাঠে শ্যালো মেশিন চুরির সময় মুজিবনগর ভবেরপাড়ার তিন চোর আটক




মেহেরপুরের আশরাফপুর মাঠে শ্যালো মেশিন চুরির সময় মুজিবনগর ভবেরপাড়ার তিন চোর আটক

মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর মাঠ থেকে শ্যালো মেশিন চুরি করে পালানোর সময় তিন চোরকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রবিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের জয় দাসের ছেলে সম্রাট দাস (২০), খোকা তরফদারের ছেলে সম্রাট আলী (২০) এবং বাহাদুর ব্যাপারীর ছেলে মাসুদ রানা (২০)। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে আশরাফপুর গ্রামের পান্তার মাঠ থেকে একই গ্রামের নিয়াজ উদ্দিনের একটি শ্যালো মেশিন চুরি করে ইজিবাইকযোগে পালানোর চেষ্টা করেন তারা। এ সময় স্থানীয় জনতা তাদের আটক করে গণপিটুনি দেয়। উত্তেজিত জনতা ঘটনাস্থলে থাকা ইজিবাইকটিতে আগুন ধরিয়ে দেয়। মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply