Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » গাংনীতে উচ্চমূল ফসল স্কোয়াশ ও বিটরুট উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত




মেহেরপুরের গাংনীতে উচ্চমূল ফসল স্কোয়াশ ও বিটরুট উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের অধীনে ও উপজেলা কৃষি অফিসের উদ্যোগে মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলার গাড়াডোবে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গাংনী উপজেলা কৃষি অফিসার মতিয়র রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সনজীব মৃধা, স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান ফিরোজসহ উচ্চ ফলনশীল স্কোয়াশ ও বিটরুট চাষিগন। মাঠ দিবসে বক্তারা বলেন, উচ্চ মূল্যের ও পুষ্টিকর সবজি হিসেবে স্কোয়াশ এবং বিটরুট কৃষকদের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। প্রকল্পের মূল লক্ষ্য হলো নিরাপদ ও উচ্চমূল্যের ফসল উৎপাদন প্রযুক্তি কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া। যা থেকে কৃষকরা অল্প সময়ে অধিক লাভবান হতে পারেন। মাঠ দিবসে অতিথিরা বলেন, এ ধরনের মাঠ দিবস কৃষকদের উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আধুনিক ও পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে অঞ্চল ভিত্তিক টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। এ সময় আয়োজকরা আশা প্রকাশ করেন, স্কোয়াশ, বিটরুটসহ অন্যান্য উচ্চমূল্যের ফসল চাষে আগ্রহ বৃদ্ধি পেলে গাংনী উপজেলার কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply