Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » মেহেরপুর সদর উপজেলার রাজনগর বাঁশঝাড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার




মেহেরপুর সদর উপজেলার রাজনগর বাঁশঝাড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মেহেরপুর সদর উপজেলার রাজনগর মোল্লাপাড়ায় একটি বাঁশঝাড় থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরের দিকে এ মরদেহ উদ্ধার করা হয়। জানা গেছে, রাজনগর মোল্লাপাড়ার ফারুক হোসেনের বাঁশঝাড় থেকে হঠাৎ পচা দুর্গন্ধ ছড়াতে থাকে। স্থানীয় লোকজন প্রথমে কোনো মৃত পশু পড়ে আছে মনে করে খোঁজ নিতে গেলে সেখানে একটি অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ দেখতে পান। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৪ থেকে ৫ দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply