Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » মেহেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত




মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা তাজ উদ্দিন খান, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য নাজমুল হুদা, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. আবু সাঈদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার হোসেন, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হুদা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীব কুমার, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুস সাত্তার, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, এনএসআই-এর ডিএডি জাহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবদুর রাহীম, জেল সুপার আমানুল্লাহ, পুলিশ পরিদর্শক বজলুর রহমান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ, পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, ব্র্যাকের জেলা প্রতিনিধি মনিরুল হুদা এবং মেহেরপুর জেলা মহিলা দলের সভানেত্রী সাইদাতুন্নেসা নয়নসহ কমিটির অন্যান্য সদস্যরা।সভায় মেহেরপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তর আলোচনা করা হয় এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply