Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » মেহেরপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত, আহত ৩




 মেহেরপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত, আহত ৩


মেহেরপুর সদর উপজেলার বারাদি চাঁ


দপুর এলাকায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরাফ (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।



শনিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরাফ সদর উপজেলার সিংহাটি গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে। আহতরা হলেন— একই গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে হোসাইন (২০), বারাদি এলাকার মৃত আব্দুলের ছেলে স্বর্ণ ব্যবসায়ী সাজু (৪০) এবং রঞ্জিত পাত্রের ছেলে ইন্দ্রজিৎ (২৬)।


স্থানীয় সূত্রে জানা যায়, সাজু ও ইন্দ্রজিৎ চুয়াডাঙ্গা থেকে বারাদির দিকে যাচ্ছিলেন। অপরদিকে আরাফ ও হোসাইন বারাদি থেকে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চাঁদপুর এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আরাফ নিহত হয়।


খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত সাজু ও ইন্দ্রজিৎকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।


মেহেরপুর সদর থানার ওসি (অপারেশন) জাহাঙ্গীর সেলিম জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply