ঐতিহাসিক মুজিবনগরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য এখনো ধ্বংসস্তূপে
আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালের এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথতলায় বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে, যা পরে ‘মুজিবনগর’ নামে পরিচিতি পায়। সেই গৌরবময় ইতিহাসকে জীবন্ত করে তুলতে সেখানে নির্মাণ করা হয়েছিল মুক্তিযুদ্ধভিত্তিক অসংখ্য ভাস্কর্য ও ম্যুরাল, যেখানে স্বাধীনতার সংগ্রামের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো দৃশ্যমানভাবে উপস্থাপন করা হয়।
৭ মার্চের ভাষণ থেকে শুরু করে মুক্তিযুদ্ধের বিভিন্ন অধ্যায়—পাকিস্তানি হানাদার বাহিনীর নির্যাতন, প্রথম সরকারের শপথ, গার্ড অব অনার, আত্মসমর্পণের দৃশ্যসহ অসংখ্য ঐতিহাসিক মুহূর্ত ভাস্কর্য ও ম্যুরালের মাধ্যমে তুলে ধরা হয়েছিল মুজিবনগরে করেছিল । এছাড়াও নির্মিত হয় বিশাল স্মৃতি মানচিত্র, যেখানে ১১টি সেক্টরে যুদ্ধের বিবরণ ও শরণার্থীদের যাত্রাপথ চিত্রিত ছিল।
তবে গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক অস্থিরতার পর মিছিল থেকে শুরু হওয়া সহিংসতায় মুজিবনগরের এই ঐতিহাসিক স্থাপনাগুলোও রক্ষা পায়নি। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে ঘটে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত হয় স্বাধীনতার সূতিকাগার হিসেবে পরিচিত মুজিবনগরের ভাস্কর্য ও স্মৃতিচিহ্নগুলো।
No comments: