Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » গাংনীতে বিএনপি নেতাকে গুলির ঘটনায় মামলা




 

গাংনীতে বিএনপি নেতাকে গুলির ঘটনায় মামলা মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী গ্রামে বিএনপি নেতা মুকুল হোসেনকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মুকুল হোসেনের মেয়ে সরনারী শবনম বাদী হয়ে সোমবার গাংনী থানায় মামলাটি দায়ের করেন। মামলায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি স্থানীয় আওয়ামী লীগ নেতা আতাউর রহমান টোকনকে গ্রেপ্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস। ওসি জানান, বাকি আসামিদের গ্রেপ্তার ও ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে। উল্লেখ্য, সাহারবাটী ইউনিয়ন বিএনপির ক্রীড়া সম্পাদক মুকুল হোসেনকে গত সোমবার ভোররাতে গাংনী-কাথুলী সড়কের সাহারবাটী কাশেম মোড় এলাকায় ৫টি গুলি করে দুর্বৃত্তরা।
এর মধ্যে ৪টি গুলি তার শরীরের বিভিন্ন অংশে বিদ্ধ হয়। গুরুতর অবস্থায় তাকে প্রথমে গাংনী ও কুষ্টিয়া হাসপাতালে নেওয়া হয়। পরে পিঠের ভেতরে থাকা দুটি গুলি বের করা সম্ভব না হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এদিকে, এই হামলার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত শাস্তির দাবিতে মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলা চত্বরে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply