Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » মেহেরপুরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ ও সমাবেশ




 মেহেরপুরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ ও সমাবেশ

 




মেহেরপুরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেন, সদর উপজেলা আমির সোহেল রানা, মেহেরপুর পৌর আমির সোহেল রানা ডলার, মুজিবনগর উপজেলা আমির খান জাহান আলী, গাংনী উপজেলা আমির রবিউল ইসলাম, এনসিপির যুগ্ম সমন্বয়ক মো. আরিফ খান, খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি আব্দুল গাফফার এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুস সালাম।



এর আগে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেনের নেতৃত্বে মিছিলটি জেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে গিয়ে শেষ হয়।


 

বিক্ষোভ মিছিলে জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠনসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা অংশ নেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply